খুব বেশি না- হোক আমার দুঃখ-সুখ মেপে দেখবার একজন সঙ্গিনী আমি তো চাইতেই পারি, আমি তো চাইতেই পারি সবকটি গোলাপের বিনিময়ে তুমি তুমি গন্ধে ভাসা একটা বিকেল, বারান্দায় চাঁদ নেমে আসা কবিতাময় একটা সমস্ত...
বিলুপ্ত হচ্ছে গাছ, বিলুপ্ত হচ্ছে মাছ, বিলুপ্ত হচ্ছে পাখি বিলুপ্ত হচ্ছে সবুজ পাতা ঝিরিঝিরি বৃষ্টিতে নিবিড় বন, স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি। এই দুষিত ধূলিকণা, এই উন্মত্ত কোলাহল এই ধোঁয়া-দুর্গন্ধ-দূষণ এ এক অচেনা পৃথিবীতে আমাদের... মানহীন-জ্ঞানহীন আত্মঘাতী...
না হয় নক্ষত্রের নীল অন্ধকার পুষে বুকের ভেতর ঘাসফুলের গল্প বলে যাবো শিশিরের ভেঁজা গন্ধে বুঁদ হয়ে রবো সারা রাত ডাহুকের ডাক হয়ে বেজে ফিরবো মধ্য রাতের বাতাসে তবুও তোমাদের সুখজ জীবনের সঙ্গী হতে...
যদি তুমি কোনো বিশ্বাসের নাম উচ্চারণ করো একটাই নাম পাবে- ফিলিস্তিন। এ পৃথিবীতে ‘ফিলিস্তিন’ ছাড়া আর কোনো বিশ্বাস নেই। যদি তুমি বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য বুঝতে চাও তাহলে একটাই মানদণ্ড পাবে- ফিলিস্তিন। যদি তুমি...
নীল! তুমি কি শুধুই একটি বর্ণ নাকি একটি আত্মবিশ্বাসী রঙের নাম তাহলে কি শুধুই নীলিমা নাকি দূর আকাশের দৃষ্টির সীমানা। নীল! তুমি কি সেই ফুল নীলপদ্ম-নীলকমল-নীলোৎপল নাকি মহামায়া সেই বৃক্ষ শেফালিকা-নীলিকা-নীলাম্বরী। নীল! তুমি কি সেই সাগর নীলনদ-নীলাম্বু-নীলাজল নাকি সেই পর্বতকুঞ্জ নীলাদ্রি-নীলগিরি-নীলাচল। নীল! তুমি কি সে-ই দেবী...
পৃথিবীতে যে নারী আমার তার আর তোমার ফারাক কি জানো? মনস্তাত্ত্বিক জগত ও প্রাত্যহিক জীবনে আমাদের অমিল নেই। তুমি প্রচণ্ড রূপবতী ক্লিওপেট্টা সপ্তমের মতো পূর্ণ চন্দ্রগ্রহণের গাঢ় ছায়ায় রক্তচাঁদ হয়ে আছি সহস্র শতাব্দী। পৃথিবীতে যে নারী আমার তোমার মধ্যে...
চক্র আমার ভীষণ ঈর্ষা হয় সেই মেয়েটিকে যার দিকে তুমি দুবার ঘুরে তাকিয়েছিলে। আমিও তাকিয়েছিলাম ভীষণ কৌতূহলে দুইবার... না তিনবার। তারপর পুরোটা রাস্তা সেই মেয়েটিকেই ভাবলাম তার শাড়ির ভাঁজ, চুলের গোছা, পায়ের স্যান্ডেল। এমনকি তার চুলের ক্লিপটাও...